শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • আজ মধ্যরাত থেকে মতলবে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচারনা
  • আজ মধ্যরাত থেকে মতলবে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচারনা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্যঃ

    আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সকল আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। তবে শেষ মূহুর্তে জমে উঠেছে প্রথম ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণার সময় শেষ হওয়ায় শেষবারের মতো ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও সমর্থকেরা। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন ।

    এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন নবীন ও প্রবীন আওয়ামীলীগের তিন হেভীওয়েট প্রার্থী তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ (ঘোড়া প্রতিক) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত কলম) ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর (আনারস প্রতিক)

    উপজেলা জুরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হবেন মতলব দক্ষিন উপজেলা পরিষদের নতুন অভিভাবক।
    সকলের মুখে মুখে তো আলোচনা আছেই, উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় চায়ের আড্ডায় প্রার্থীর দোষ-গুণ নিয়ে বিশ্লেষণ করছেন সাধারণ ভোটাররা।

    বিধি অনুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবেন না কোন প্রার্থীরা। ওই সময়ে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবে না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্বরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কোনো অস্ত্র বা শক্তিও প্রদর্শন ব্যবহার করতে পারবে না কেউ। কেউ এ আইন ভঙ্গ করলে ন্যূনতম ছয় মাস ও অনধিক সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

    আরও পড়ুন

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
    মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল