শিরোনাম
প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ মৃত্যু মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান চাঁদপুর-কুমিল্লা সড়কে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিধবার ভুয়া বিয়ের কাবিননামা
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ইলিশ রক্ষার অভিযানে এ পর্যন্ত ১৯০ জন জেলেকেএ গ্রেফতার
  • ইলিশ রক্ষার অভিযানে এ পর্যন্ত ১৯০ জন জেলেকেএ গ্রেফতার

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপি জাতীয় সম্পদ ইলিশ রক্ষার অভিযানে টাস্কফোর্স কর্তৃক এ পর্যন্ত ২২৫টি অভিযান ও ৬৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ হিসাব ২০ অক্টোবর অভিযানের ১৭তম দিন পর্যন্ত।

    অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে পদ্মা-মেঘনার জেলা-উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, জেলা মৎস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

    অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫২ লাখ মিটার জাল আটক করা হয়। যার মূল্য হবে ২০ কোটি ১৬ লাখ টাকারও অধিক। অভিযানে এ পর্যন্ত ১৯০ জন জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় যাদের অধিকাংশ চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচরের। শহিদ সরদারের নেতৃত্বে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব

    জেলা মৎস্য অধিদপ্তর দ্বারা মোট ৭৫টি মামলা করা হয়েছে। এ ছাড়াও ১৩৮৬ টি আড়ৎ ও ৪৫৮ টি বাজার ও ১৯৪টি মাছঘাট মনিটরিং করা হযেছে। অভিযানে জব্দকৃত বিভিন্ন সামগ্রী বিক্রির মাধ্যমে ১৯ লাখ টাকা নিলামে আয় হয়েছে।

    জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মনিটরিং কক্ষ থেকে ২০ অক্টোবর সূত্রে এ তথ্য জানা যায়।

    প্রসঙ্গত,পদ্মা-মেঘনায় ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠা পানিতে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এ অভিযান শুরু।

    প্রসঙ্গত ,ইলিশের উৎপাদন বাড়াতে দেশের সব প্রজননগুলোতে ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যে ইলিশ ধরা,আহরণ,বিক্রি ও বিপণন বন্ধ থাকবে। ইলিশের এ প্রজনন সময়ে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে জেলেদের ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত