
বিশেষ প্রতিনিধি :
গতকাল মঙ্গল বার চাঁদপুরের কচুয়া উপজের সাচার বাজার এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখারপর আজ ১১ মে’২০২১ ইং তারিখ মঙ্গলবার মাননীয় জেলা প্রশাসক চাঁদপুর এর নির্দেশে কচুয়া উপজেলার UNO এর সার্বিক তত্বাবধানে উপজেলার এসি ল্যান্ড (সহকারি কমিশনার ভূমি) এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ১টি ড্রেজার ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় ঐ ১টি সহ মোট ৪টি অবৈধ ড্রেজারের মালিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এসময় এসি ল্যান্ড বলেন, ভবিষ্যতে অবৈধভাবে বালি উত্তোলনে কোন ড্রেজার চালুর সুযোগ দেয়া হবে না। তিনি আরো বলেন, কেউ যদি নদীতে বা সরকারি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় কচুয়া থানার পুলিশ ও গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
