
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুরে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছেন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দিনভর চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও ৭১ এর মহান মুক্তিযোদ্ধা শহিদ পরিবারের সন্তান খান জাহান আলী কালু পাটোয়ারী তিনি বলেন কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছি। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীর নেতৃত্বে চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার তৃতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। তিনি আরো বলেন
আসুন আমরা মহামারি করোনায় স্বাস্থ্য বিধি ও নিয়মনীতি মেনে চলি।তিনি আরও বলেন, মাস্ক পড়ুন ও নিজে সুরক্ষায় থাকুন এবং সমাজিক দূরত্ব বজায় রেখে চলুন। মাস্ক বিতরণ কালে ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী তিনি বলেন গত কিছুদিন আগে লকডাউন এর সময় কিছু লোক কুসংস্কার ছড়িয়েছিল হেফাজতের আন্দোলন দমনের জন্য নাকি লকডাউন সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে আসুন গুজবে কান না দিয়ে বাস্তবতাকে উপলব্ধি করি আজকে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর মিছিল বাংলাদেশ প্রত্যক্ষ করেছে মহান রাব্বুল আলামিন আমাদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করেন আমিন
মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র বিশ্বাত্য ভ্যানগার্ড, ১২ নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের খান জাহান আলী কালু পাটোয়ারীর সাথে উপস্থিত ছিলেন
চাঁদপুর জেলার গ্রাম পুলিশের সভাপতি ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার আব্দুল রশিদ, আলমগীর, মোঃ হারুন, মোঃ লোকমান গাজী, জয়নাল, মোঃ আবুল, জ্যোতিষ ও আমির গাজী প্রমুখ।।
