
মোঃ হোসেন গাজী।।
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর বিট পুলিশিং এর ‘সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কল্যাণপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে, সারা দেশে একযোগের পুলিশের আয়োজনের অংশ হিসেবে চাঁদপুর সদর মডেল থানার নির্দশনায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচী পালন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ খান এ সময় তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য আমাদের সজাগ থাকবে হবে এবং যে কোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আমরা কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার এসআই ও কল্যাণপুর ০৩নং বিট অফিসার মোঃ শাহরিয়ার,
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম কালের পরিচালনায় ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব জয়নাল আবদিন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মুকবুল হোসেন মিয়া, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর মহিলা বিসয়ক সম্পাদক মেম্বার জোসনা বেগম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারী, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গৌরাঙ্গ চন্দ্র দাস, শ্রী গুপিনাত দাস, ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ আঃ জলিল, আওয়ামী লীগ নেতা সুলতান খান, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুকবুল হোসেন, ২নং ওয়ার্ড বিট পুলিশিং এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জামাল গাজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজি, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল খান, সাধারণ সম্পাদক পলাশ কাজী,
৪ নং ওয়ার্ড সভাপতি, হাফেজ খান সাধারণ সম্পাদক হাসিম পাটওয়ারী,
৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ কাবিল ভূইয়া, সাধারনঃ মুজিবুর রহমান গাজী, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ আঃ জলিল সরকার, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারি,
৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিক মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী , ৮নং ওয়ার্ড সভাপতি মনোরঞ্জন বাবু সাধারণ সম্পাদক শরিফ মাষ্টার , ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলম খান, সাধারণ সম্পাদক
ডাঃ হারুন। মুসলিম, হিন্দু ধর্মের মানুষসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‘সম্প্রীতি সমাবেশ শেষে বিট পুলিশিং এর আয়োজন ইউনিয়নের আদমখা সড়ক ও পেন্নাই সড়কে বিশাল শোভাযাত্রা বের করা হয়।
