
শিমুল হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় ২নং বিষ্ণুপুর ইউনিয়নের আন্তর্জাতিক ক্রেডিট দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কারিতাস কালিগঞ্জ শাখার আয়োজনে,বিষ্ণুপুর দাসপাড়া প্রাঙ্গণ থেকে একটি র্যালি বিষ্ণুপুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,২নং বিষ্ণুপুর কর্ণফুলী ক্রেডিট প্রকল্প দাসপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিষ্ণুপুর কর্ণফুলী ক্রেডিট প্রকল্পের সভাপতি বাবু গোবিন্দ দাসের সভাপতিত্বে ও খুনলা বিভাগের কর্ণফুলী কো- অপারেটিভ ক্রেডিট, প্রকল্পের ইনচার্জ মিস্টার আনন্দ দাস।
আন্তর্জাতিক ক্রেডিট দিবস পালন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
কালিগঞ্জ কারিতাস কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার ও খুনলা অঞ্চলের কালিগঞ্জ আই সি ডিপি-রিসি প্রকল্পের সি ডি ও বাবু পঙ্কজ কুমার গাইন।
২নং বিষ্ণুপুরে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পীযূষ কান্তি রায়। দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার কালিগঞ্জ ব্যুরো চীফ ও দৈনিক আজকের সারাদেশ স্টাফ পত্রিকার রিপোর্টারঃ শিমুল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারক নাথ দাস, করুনা দাস, কালি দাস, প্রভাস দাস, চম্পা দাস, বিশ্বনাথ দাস, বাবুল দাস, সুসান দাস, রবীন্দ্রনাথ দাস প্রমুখ।
বিষ্ণুপুরে দাসপাড়া কর্ণফুলী ক্রেডিট উন্নয়ন প্রকল্পের সকল সদস্যবৃন্দ,সাংবাদিক,সহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
