
শিমুল হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটিতে জোর-পূর্বক মৎস্য ঘের দখল অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। কালিগঞ্জ থানার লিখিত অভিযোগে জানাগেছে, গত ৩ বছর আগে মৎস ঘের করবে বলে ঐ এলাকার আকরাম মোড়লের ছেলে আব্দুল জলিল মোড়ল (২৫), লিজ গ্রহন করে। এক পর্যায়ে সে ঘেরে হারির টাকা না দিলে। উক্ত জমিতে মৎস্য চাষে পরিকল্পনা করলে তারা আমার ঘেরে বিষ প্রয়োগ করবে এবং বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। গত শুক্রবার (০৭ মে) দিন-দুপুরে জলিল মোড়ল ও তার পিতা আকরাম মোড়ল, আব্দুল গফ্ফার তরফদার,আকতার আলী মোড়ল, সাকিল হোসেন, জালাল সহ ১০/১২ জন ভাড়া টিয়া সন্ত্রাসি দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বন্দকাটি মৌজার (২৪ শতক) মৎস্য ঘের জোরপূর্বক মৎস্য ঘের দখল করে নেয়। উক্ত মৎস্য ঘেরে বাসা ভাঙ্গিয়া নতুন বাসা তৈরি করে। এসময় ভুক্তযোগী জানান এ সময় আমি বাঁধা দিতে গেলে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘেরে অবস্থান করা আব্দুল জলিল মোড়লের ভাড়াটিয়া সন্ত্রাসিরা। এঘটনায় এলাকার সচেতন মহলের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। তাদের বক্তব্য আব্দুল জলিল মোড়লের খুটির জোর কোথায় ? সে থানা পুলিশের অবজ্ঞা করে দেদাচ্ছে কাহকে তোয়াক্কা না করে ঘেরে ইচ্ছামত ঘের দখল করে নতুন ঘর তুলে ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে।
