শিমুল হোসেন, স্টাফ রিপোর্টার:
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭ দিনব্যাপী ছাগল পালনের প্রশিক্ষনের লক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ ই অক্টোবর) বিকাল ৪ঘটিকায় শিতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের মত বিনিময় ও আলোচনা সভায় কালিগঞ্জ প্রানিসম্পদের এ আই টেকনিশিয়ান ইমরানুলের সঞ্চালনায় পবিত্র কুরআন শরীফ থেকে তিলোয়াত করেন শিক্ষক মহিবুল্যাহ,অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান, কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়নের ক্যষাধ্যক্ষ মেহেদী হাসান,কালিগঞ্জ অনলাইন রিপোর্টের ক্লাবের সভাপতি ইমরান আলী,আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোকলেছুর রহমান পলাশ,আলোচনা সভায় যুবকদের বেকার দূরকরনের উদ্দেশ্যে নানা প্রশিক্ষন ও সুযোগ সুভিদার প্রসঙ্গে আলোচনা ও ৩০ জন প্রশিক্ষণার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
