
শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
কালিগঞ্জে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ শে জুলাই) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে সমন্বয় কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান বাপ্পী’র পরিচালনায়। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন।
কালিগঞ্জ উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট)। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন। রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন। মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।

দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম।বাংলাদেশ সাংবাদিক সমিতির কালীগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি,পানি নিষ্কাশন সহ গুরুত্বপূর্ণ মানুষের চলাচলের জন্য রাস্তার পাশে আউটডেন এর পাইপ বানানোর পরিকল্পনা ও উপজেলার মৎস্য অধিদপ্তর এর খাল খলন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিগঞ্জ প্রেসক্লাবের আগামী নির্বাচনের বিনা প্রতিদ্বন্দিতায় কালিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদকসহ সদস্য বৃন্দকে অভিনন্দন জানান।
এছাড়াও একইদিনে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টা থেকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।
