
কালিগঞ্জে চাম্পাফুলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত
শিমুল হোসে
কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে ১২ টি ভিডিসির সদস্যবৃন্দ এবং যুবক্লাবের সদস্যরা জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে কমিউনিটি ভিত্তিক ৫ থেকে ১৬ বছর বয়সের ছেলেমেয়েদের কৃমি নাশক ঔষধ খাওয়ান। “আয় ছেলেরা, আয় মেয়েরা চল ছুটে যাই, কমিউনিটি ক্লিনিক থেকে কৃমির ওষুধ খাই।”এই স্লোগানকে সামনে রেখে বাচ্ছাদের কৃমির ঔষধ খাওনো হয়। “আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি ) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের আওতায় ” বাংলাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ৫ থেকে ১৬ বছরের শিশুদের এই কৃমি নাশক ঔষধ খাওয়ানো হয়। গত ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত এই কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন করা হয়।
