শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে তারালী ইউনিয়নে কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
  • কালিগঞ্জে তারালী ইউনিয়নে কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।

    ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীন অবকাঠামো সংস্কার( কাবিখা খাদ্যশস্য প্রথম পর্যায়ে) প্রকল্প ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে উপজেলা জুড়ে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জনগণ গত বৃহস্পতিবার (২৩জুন) চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন,জেলা প্রশাসক ,জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর গণ স্বাক্ষরিত পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগের সূত্র এবং রবিবার বেলা ১২টার সময় সরোজমিনে প্রকল্পের স্থান তারালী ইউনিয়নের খলিষখালী গ্রামে গেলে রবীন্দ্র মন্ডল, বিষ্ণুপদ মন্ডল, রিয়াজুল গাজী, তারালী গ্রামের এরশাদ আলী,মিজানুর রহমান আহো শত শত ব্যক্তি সাংবাদিকদের জানান ২০২১ – ২২ অর্থবছরে কাবিখা প্রকল্পে তারালী ইউনিয়ন এর জয়ন্তর দোকানের পাশ হতে বাবুর বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার বাবদ ৭মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাউলের বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।

    কিন্তু উক্ত প্রকল্পের সভাপতি নং ওয়ার্ডের ইউপি সদস্য ক বীর হোসেন। প্রকল্পের ধরন অনুযায়ী কাজের বিনিময়ে শ্রমিকদের খাদ্যশস্য দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্য ক বীর হোসেন চাউল না দিয়ে শ্রমিকদের দৈনিক৩ শত টাকা করে মজুরি দিয়েছেন বলে গ্রামবাসী জানান।

    তারা আরো জানান সর্বমোট ৮০ জন শ্রমিক ৫/৬ দিন ২ শত ফুট রাস্তা এর পাস হোতে মাটি কেটে সমান করে দেওয়া ছাড়াও মৎস্য ঘের এর রিং বাধের পাশে সামান্য মাটি দিয়ে ৩০ হাজার টাকায় প্রকল্পের কাজ সম্পন্ন দেখাইয়া বাকি টাকা আত্মসাত করেছে।

    সব মিলিয়ে উক্ত প্রকল্পের ২৫ থেকে ৩০ হাজার টাকার বেশি খরচ হয়নি।বাকি ২ লাখ ২০ হাজার টাকা পরস্পর যোগসাজশে বিল উত্তোলন করে আত্মসাত করেছে বলে গ্রামবাসী জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন কে জানালে তিনি প্রকল্পে স্থানে এসে ঘুরে গেলেও কোন ব্যবস্থা নেননি বলে জানান।

    দেখে মনে হয় চোরে-চোরে মাসতুতো ভাই। তারা আরোবলেন এইভাবে তারালী ইউনিয়ন জুড়ে কাবীটা, কাবিখা প্রকল্পের টাকা হরি লুট হলেও দেখার কেউ নাই। এজন্য” মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ “এ ব্যাপারে অত্র প্রকল্প সভাপতি ইউপি সদস্য ক বীর হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন যা পেয়েছি কাজ করেছি।

    আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে এলাকায় অপপ্রচার চালাচ্ছে। ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেব।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত