শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর সোনাতলা ইটের রাস্তার কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদ
  • কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর সোনাতলা ইটের রাস্তার কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    কালিগঞ্জ উপজেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে ইটের রাস্তার পুরাতন কালভার্ট ভেঙ্গে মরণ ফাদে পরিণত হয়েছে। কালভাার্টটি ভেঙ্গে পড়ায় ওই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ সমস্যায় পড়েছে। বহু আগের হওয়ায় কালভার্টের উপরের এক অংশ ভেঙে পড়ে গেছে।

     

    সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়” কালভার্টটি মাঝখানে এক অংশ ভেঙ্গে পড়ে।তবে বেশ কয়েক মাস আগে থেকেই কালভার্টটি খুব খারাপ অবস্থায় ছিল বলে জানায় স্থানীয়রা। এতে ঝুকি নিয়ে চলাচল করছিল ওই সড়কের যাতায়াতকারী মানুষ।কালভার্টটি ভেঙ্গে যাওযায় ওই এলাকার মাঠের পানি বন্ধ হয়ে গেছে। এখন অতিরিক্ত বৃষ্টি হলে কৃষকের ধান তলিয়ে যাবে।

     

    এ বিষয়ে ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল প্রতিনিধিকে জানান, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। এই কালভার্টটি পার হয়ে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে দিয়ে কুশুলিয়া দক্ষিণ শ্রীপুর স্কুল এন্ড কলেজ, বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয়,বিষ্ণুপুর বাজার, বাঁশতলা বাজার চন্ডীতলা সহ কয়েকটি রাস্তার সাথে সংযোগ। ইউনিয়ন সহ অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা যাতায়াত করে। কালভার্টটি ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

     

    স্থানীয় এলাকাবাসী জানান” মটর ভ্যান, মোটর সাইকেল সহ বড় কোন যানবাহন চলছে না। তাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ সকল দপ্তরের কাছে দ্রুত কালভার্টটি সংস্কার করার জন্য অনুরোধ করেন স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত