শিরোনাম
নোবেল শান্তি পুরস্কার আমার প্রাপ্য, দাবি ডোনাল্ড ট্রাম্পের কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে টঙ্গীতে রান্না করার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু যমুনা গ্রুপে কর্মী নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নৌকার প্রার্থীর বাড়িতে ককটেল বিষ্ফোরন”
  • কালিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নৌকার প্রার্থীর বাড়িতে ককটেল বিষ্ফোরন”

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:

    প্রতিপক্ষ জাতীয় পাটির প্রার্থীকে ফাঁসাতে আওয়ামীলীগের প্রার্থীর বাড়িতে গভীর রাতে কে বা কাহারা ত্রাশ সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীর বাড়িতে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ৩জন বোমা কারিগর কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে রাত আনুমানিক আড়াইটার সময় থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ভ্যানযোগে ঘটনাস্থল হইতে বোমা সাদৃশ্য ককটেলের ছিন্ন অংশ ও কিছু টাকা সহ একটি নতুন মানিব্যাগ জব্দ করে নিয়ে আসে। মানিব্যাগের ভিতর প্রতিপক্ষ জাতীয় পাটির প্রার্থী প্রয়াত চেয়ারম্যান কে,এম মোশারফ হোসেনের কন্যা সাফিয়া পারভীনের চাচাতো ভাই আনিছুর রহমানের ছবি পাওয়া যায়। সন্দেহ ভাজন হিসাবে আটককৃতরা হলো উপজেলার রঘুনাথপুর গ্রামের লিয়াকত শেখের পুত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন (৩২), নজরুল শেখের পুত্র নাজমুল হোসেন (২৩), এবং একই গ্রামের শেখ আব্দুল বারীর পুত্র মিলন হোসেন (৩০), এব্যাপারে নৌকার প্রার্থী শ্যামলী রানী বাদী হয়ে প্রতিপক্ষ জাতীয় পাটির প্রার্থী সাফিয়া পারভীনের ১৬জন নেতা কর্মীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল। ভুক্তভোগী নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী সাংবাদিকদের জানান শুক্রবার রাতে প্রচারনা শেষে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকার দিকে তার বাড়ির সামনে ককটেলের বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি সরাসরি প্রতিপক্ষ প্রার্থী সাফিয়ার লোকজন করেছে বলে দাবী করলেও উল্ট্রো তাহার লোকজন কে ধরে রেখেছে পুলিশ। প্রতিপক্ষ জাতীয় পাটির প্রার্থী সাফিয়া পারভীন সাংবাদিকদের বলেন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করতে নিজেরা বোমা হামলার নাটক সাজিয়েছে। এর সঙ্গে আমার কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। এর আগেও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী নুর আহমেদ সুরুজের বাড়িতে বোমা হামলার নাটক সাজিয়ে ব্যর্থ হয়। থানা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি খবর পেয়ে থানায় এসে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে থানার অফিসার ইনচার্জ কে অনুরোধ করেন। এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের জানান দুই প্রার্থীর বাড়িতে বোমা হামলা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে ঘটনাস্থলে যেয়ে বোমা সাদৃশ্য বিচ্ছন্ন অংশ এবং ঘটনাস্থল হইতে একটি নতুন মানিব্যাগ উদ্ধার করে সন্দেহ ভাজন তিন জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয় । পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না পাওয়ায় সন্ধায় ছেড়ে দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে ঘটনাটি ঘটেছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উৎঘাটন করে যে দোষী হোক তাকে ছাড় দেওয়া হবে না তাই সে যে দলেরই হোক।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত