
শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলায় বিষ্ণুপুর ও কৃষ্ণনগর কালিকাপুর মৌজার বন্ধকাটি সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ কাজ মানছেন না কোন সরকারি নিয়ম-নীতি।বিষ্ণুপুর বন্ধকাঠি গ্রামের আব্দুল গফুর মোড়লের পুত্র আব্দুল আলিম (৩৫) গোলাম রসুল (৩১) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সরকারি খাস-জমি দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ স্থানীয়দের।সরেজমিনে গিয়ে জানা যায়,বন্ধকাটি সুইজগেট হতে সরকারি খালের উপর মাটি ভরাট করে, স্থাপনা নির্মাণ করেছেন আব্দুল গফুর মোড়লের পুত্র আব্দুল আলিম ও গোলাম রসুল দুই ভাই। অভিযোগ সূত্রে আরো জানা যায়,অনেক প্রভাব শালীরা সরকারি খাল এর জায়গা ভরাট করে চালিয়ে যাচ্ছেন রমরমা স্থাপনা নির্মাণ ব্যবসা।

এবিষয়ে স্থানীয় কয়েকজন প্রতিনিধিকে জানান অনেকে সরকারি খাস-সম্পত্তিতে বসতি হিসেবে জোরপূর্বক দখল মানছেন না ও কোন সরকারি নিয়ম-নীতি। বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে খাস-জমি দখল ও স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা। আরো বলেন” এতে করে বেহাত হয়ে যাচ্ছে সরকারী সম্পত্তি, বন্দ হয়ে পড়ছে পানি নিস্কাশন এর জায়গা ভোগান্তিতে পড়ছে স্থায়ী বসতিরা বিপর্যস্থ জনজীবন।
জলাবদ্ধতা নিরসনে ঘরবাড়ি তৈরী করে বসবাস করছেন অনেকে। প্রশাসনের নজরদারির অভাবেই এসব সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে ও অবৈধ স্থাপনা সরাতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগীরা।
এবিষয়ে সরকারি খালের জায়গা দখলবাজ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের আব্দুল গফুর মোড়লের দুই পুত্র আব্দুল আলিম ও গোলাম রসুল এর কাছে জানতে চাইলে দুই ভাই প্রতিনিধিকে জানান আমরা সরকারি জায়গায় ঘর নির্মাণ করতেছি, এটা সরকার যে সময় নেবে আমরা সরকারি জায়গা ছেড়ে দেব।
এ ব্যাপারে ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মোহম্মদ জালাল উদ্দিন জানান, সরকারি খালের সীমানার ভেতরে স্থাপনা নির্মান করেছে। আমার অভিযোগ পেয়ে,বিষয়টি সরেজমিনে যেয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করছি, এবং দ্রুত স্থাপনা ভেঙে নেয়ার কথা বলে এসেছি।
