শিরোনাম
শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ মৃত্যু মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে ভাইয়ের জমি দখল করে নিল আপন ভাই-ভাইপো; থানায় অভিযোগ
  • কালিগঞ্জে ভাইয়ের জমি দখল করে নিল আপন ভাই-ভাইপো; থানায় অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

    সাতক্ষীরা কালিগঞ্জে আপন মেজো ভাইয়ের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে ভাই-ভাইপো বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সালাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় অভিযোগ ও ভুক্তভোগী আব্দুস সালাম জানান, দীর্ঘদিন যাবত খুলনা সড়ক বিভাগে চাকরি করেন। সেই সুযোগে গত ১১ জুন আপন বড় আবুল কালাম আজাদ (৫০), তার ছোট ভাই বাবুল হোসেন ওরফে ঝুমুর (৩০) ও ভাইপো মাসুদ রানা (২২) জোর পূর্বক বাঁশ ও খুঁটি দিয়ে গৃহ ঘর নির্মাণ করে। এক পর্যায়ে আমি খুলনা থেকে মুঠোফোনে ভাইদের সাথে যোগাযোগ করলে তারা নিজেদের জায়গা দাবি করে আমার বসত ভিটার ১৫ শতক জমি দখল করে নেয়। পরে আমি স্থানীয় ইউপিকে অবহিত করলে ঘটনাস্থলে যেয়ে ইউপি সদস্য কাজ বন্ধ রাখার কথা বললে আমার ভাই এবং ভাইপো মেম্বারের কথা গুরুত্ব না দিয়ে বহাল তবিয়তে লাঠিয়াল বাহিনী নিয়ে ইট, বালু, সিমেন্ট নিয়ে পাঁকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যায়। ভুক্তভোগী আরো বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত আমি ধলবাড়িয়া রামচন্দ্র পুর ১২৪ খতিয়ানের ২৬৩ দাগের জমি ভোগ দখলে আছে। ২৬৩. ২৬৯,২৭০ – তিন দাগের মধ্যে মোট ৭৬ শতক জমি দুই ভাইয়ের মাত্র,২৬৩ দাগের ৩০ শতক জমির মধ্যে আমি মাত্র ১৫ শতক জমি গাছ লাগাইয়া বসত ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করতেছি। এবং আমার বড় ভাই আবুল কালাম আজাদ ২৫ বছর যাবত,২৬৯ -২৭০ দাগে বাস বসত করে আসছে। বর্তমানে জমি নিয়ে জমি নিয়ে আদালতে চলমান রয়েছে। মামলা নাং-৭৪/২১।
    বিষয়টি নিয়ে বড় আবুল কালাম আজাদ ও ছোট ভাই বাবুল হোসেন মুঠোফোনে যোগাযোগ করলে জানান, আমাদের জায়গা আমরা দুইভাই দখল করে নিয়েছে। উক্ত ঘটনায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন জানান, তাদের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ভাইদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে উভয় পক্ষ আমার কাছে আসছিল।
    তাদের বিষয়টি নিয়ে থানায় বসার কথা ছিল কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি লকডাউন এর কারণে স্থগিত আছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত