শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জ টু বাঁশতলা সড়কটি যেন পুকুরে পরিণত!! ভোগান্তিতে পথচারী
  • কালিগঞ্জ টু বাঁশতলা সড়কটি যেন পুকুরে পরিণত!! ভোগান্তিতে পথচারী

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
    কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের ফতেপুর স্কুলের সামনে থেকে বাঁশতলা নদীর ধার মৎস্য সেট পর্যন্ত সড়কটি এখন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ নর্দমায় পরিণত হয়েছে।চলাচলের ভোগান্তিতে পড়েছে পথচারীরা ও সাধারণ জনগণ।সোমবার (৩১মে বেলা ১১টায়) সরজমিনে গিয়ে দেখা গেছে কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের নতুন করে সড়কটির সংস্কার কাজ হচ্ছে। কিন্তু ফতেপুর স্কুলের সামনে হতে বাঁশতলা নদীর ধার মৎস্য সেট পর্যন্ত সড়কটি ভেকু দিয়ে খনন করে মাছ চাষ করার উপযুক্ত গভীর পুকুরে পরিণত করে রেখেছে।১৩ কিলোমিটার সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এটি দেখে মনে হচ্ছে সড়কটি মেরামত ও তদারকীকারী প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা নেই। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির দুরবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে- গাড়ি চলাচল তো দূরের কথা, জনসাধারণের চলতে কষ্ট হচ্ছে। কিছু কিছু স্থানে এমন হাল সৃষ্টি হয়েছে- জরুরি মালবাহী গাড়ি, অ্যাম্বুলেস, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়িসহ সকল প্রকার ইঞ্জিনচালিত গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি বাঁশতলা মৎস্য সেট ও খেজুরতলা মৎস্য সেট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বহনে এই সড়কটি একমাত্র ব্যবহার করা হয়।খানাখন্দে ভরা, সড়কে বড় বড় গর্তে পানি জমে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ জনসাধারণ।এ সড়কটি দিয়ে প্রতিদিন জনসাধারণ জরুরি প্রয়োজনে সড়কটি একমাত্র রাস্তা পাশাপাশি ব্যবসাসহ বিভিন্ন পেশার মানুষকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বর্ষার মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ওই এলাকার মানুষের দুরবস্থা আরো বেড়ে গেছে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ কয়েক বছর সংস্কার না হওয়ায় ভুক্তভোগীরা স্থানীয় জন প্রতিনিধিদের অবহেলাকে দায়ী করেছেন।অতি শীঘ্রই রাস্তাটি পুন: নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত