
”
শিমুল হোসেনঃ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নে সুজন সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে আজ (৩০শে অক্টোবর) শনিবার দুপুর ১২টায় সুজন সভা অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, প্রধান অতিথি বক্তব্যে বলেন সুজন-সুশাসনের নাগরিক সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীর গণতন্ত্রের রক্ষারকবচ গণতান্ত্রিক উত্তরণের সুজনের ভূমিকা অনেক ত্যাগ রক্তের ও বিনিময়ে অমিত সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়নি হলেও, আজও জাতিগতভাবে আমাদের সুদীর্ঘ কালের লালিত স্বপ্ন পুরুণ হয়নি। তিনি আরো বলেন গণতান্ত্রিক ব্যবস্থাকে সত্যিকারার্থে কার্যকর করতে হলে শুধুমাত্র সৎ, যোগ্য জনকল্যানে নিবেদিত ব্যক্তিদের কে নির্বাচিত করতে হবে।সুজন -সুশাসনের জন্য নাগরিক ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সভাপতি কাজী একরামুল্লাহ ফারুকী, সহ সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারী শেখ নুরুনবী শাহিন, সহকারী সাধারন সম্পাদক খান তৌহিদুর রহমান,সংগঠনিক সম্পাদক সরদার গিয়াসদ্দীন, কোষাধাক্ষ্য মনিরুজ্জামান। উক্ত অনুষ্ঠান সঞ্চলোনা করেন দি হঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী আনিসুর রহমান ও আরো সদস্য উপস্থিত ছিল।
