
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার সাততলা ভবনের তৃতীয় তলার কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আগুন লাগার কারণও তাৎক্ষণিক জানাতে পারেননি।
