
মোঃ হোসেন গাজী,চাঁদপুর থেকে।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে
বুধবার নির্বাচন কমিশনের ৮৬ তম সভায় সারাদেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন রয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, আশিকাটি ইউনিয়ন পরিষদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ, রামপুর ইউনিয়ন পরিষদ, মৈশাদী ইউনিয়ন পরিষদ, তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদ, বাগাদী ইউনিয়ন পরিষদ, বালিয়া ইউনিয়ন পরিষদ, ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ ও হানারচর ইউনিয়ন পরিষদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়ন বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল আহমেদ এই প্রতিনিধিকে জানান, সারাদেশের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন, ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন,১১ নং ইব্রাহীমপুর ইউনিয়ন ও কল্যাণপুর ইউনিয়ন পরিষদ বাদে বাকি ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
