শিরোনাম
সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের চলে গেলেন বাংলা ও উর্দু চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেত্রী শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রকৌশল শিক্ষায় গুণগত পরিবর্তনের তাগিদ বিমানবন্দরে সোনা পাচার: আদালতে স্বীকারোক্তি দিলেন দুই কর্মী লড়াই চলবে, মোদি সরকারের পতন শিগগিরই: সিজেপি চট্টগ্রামে ওমরাহযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন লক্ষ্মীপুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা রিয়াদের বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১২, বিশ্বজুড়ে নিন্দা নিরাপত্তা সংকটে রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল কুয়েত এয়ারওয়েজ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চাঁদপুর সদর হাসপাতাল ভবন থেকে লাফিয়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা
  • চাঁদপুর সদর হাসপাতাল ভবন থেকে লাফিয়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুর সদর হাসপাতালের দ্বিতীয়তলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক নারী রোগী।
    শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম।

    তিনি জানান, ওই রোগীর বাড়ি হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামে। করোনা আক্রান্ত হয়ে তিনি গত ২২ জুলাই হাসপাতালে ভর্তি হন। তার মানসিক সমস্যা থাকতে পারে।

    তার স্বজনরা জানান, গত ১১ দিন ধরে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাসপাতালের করিডোরের দ্বিতীয়তলা থেকে এক নারী হঠাৎ নিচে লাফিয়ে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

    হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘সন্ধ্যার আগে এক নারী রোগী হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার পা ভেঙে গেছে। বর্তমানে ওই নারী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।’

    চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার রায়হান মো. ওমর ফারুক রূপক বলেন, ‘আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি, এক নারী রোগী দ্বিতীয়তলা থেকে লাফ দিয়েছেন। তবে সে করোনা পজিটিভ রোগী। আমি যতটুকু জানি, সে করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা এর থেকেও মানসিকতার কারণে এমনটা করতে পারেন। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি দিয়েছি। রোববার (১ আগস্ট) হয়তো অর্থপেডিক চিকিৎসকরা চিকিৎসা সেবা দেবেন

    আরও পড়ুন

    বাঁশখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ