শিরোনাম
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চান্দ্রার বাখরপুরে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছেপ্রতি পক্ষের উপর আবারও সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষ আতংকিত হচ্ছে।
  • চান্দ্রার বাখরপুরে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছেপ্রতি পক্ষের উপর আবারও সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষ আতংকিত হচ্ছে।

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টার।

    চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে একের পর এক, বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় স্হানীয় এলাকার নারী, শিশু ও সর্বস্তরের সাধারণ মানুষ প্রতিনিয়ত আতংকিত হচ্ছে। সরজমিনে গিয়ে জানাযায় ইতিপূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের একাধিক সন্ত্রাসী হামলায় বসতবাড়ি, দোকানপাট এমনকি প্রকৃতি সৃষ্টির অপরুপ সৌন্দর্যে সারিবদ্ধ ভাবে মূর্তমান সাজানো গাছগাছালি পর্যন্ত কেটে বিনাশ করে দিয়েছে কুখ্যাত সন্ত্রাসীরা। এদিকে আজ ২৪ জুন শুক্রবার দুপুর প্রায় ২ টায় ২ নং ওয়ার্ড বাখরপুর গ্রামের গুম্বজ মসজিদ সংলগ্ন ছানা উল্যা খানের বাড়িতে এক বর্বরোচিত সন্ত্রাসী হামলার লোমহর্ষক ঘটনা ঘটে। এব্যপারে স্হানীয় সুত্রেঃ জানাযায় পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার প্রতিবেশী ও একাধিক সন্ত্রাসী মামলায় আদালত থেকে ইতিপূর্বে জামিনে মুক্তি পাওয়া কুখ্যাত সন্ত্রাসী ইউসুফ গাজী গং ছানা উল্যা খানের ছেলে, মমিন খানের সাথে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধের কারণে, পূর্ব শত্রুতার জেরধরে স্হানীয় ও বহিরাগত প্রায় ১৮ থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র সহস্র নিয়ে, মমিনের বসতঘরে ঢুকে ঘরটি এলোপাতাড়ি কুপিয়ে হামলা করে ঘরের মূলবান আসবাবপত্র সহ বিভিন্ন দরজা জানালা ভেঙ্গে ব্যপক খতি সাধন করে।
    সন্ত্রাসীরা এখানেই খ্যান্ত হয়নি, সন্ত্রাসী ইউসুফ গাজী গং মমিন খানের বাড়ির চারপাশের সবুজে স্যমলে গেরা একাধিক গাছগাছালি কেটে বিনাশ করে এবং সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় বর্বরোচিত হামলা ছালিয়ে যাওয়ার সময়, মমিনের বৃদ্ধ বাবা ও বৃদ্ধা মা কে প্রাণনাশের হুমকি প্রধান করে বলে এরপর থেকে আমাদের সাথে কোন বারাবাড়ি করিলে তোদের ও তোদের ছেলে মমিন খানকে জীবনে শেষ করে ফেলবো। সন্ত্রাসীদের হামলার ঘটনার সময় এলাকায় একচেটিয়া ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়। অপরদিকে এঘটনার খবর পেয়ে ছানাউল্লাহ খানের ছেলে মমিন তার বাবা-মায়ের ও তার নিজের জীবনের নিরাপত্তার চেয়ে ২৫ জুন শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টায়, চাঁদপুর মডেল থানায় হাজির হয়ে নিন্মলিখিত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আসামিরা হলেন স্হানীয় ২নং ওয়ার্ড বাখরপুর গ্রামের মরহুম জলিল গাজীর ছেলে ইউছুফ গাজী (৫৫) তাজুল ইসলাম খান, দুদু খান,রহমান শেখ,সিদ্দিক শেখ, নাজির পাটওয়ারী, হাফেজ পাটওয়ারী, হামিদ খান সোহরাব শেখ, মিন্টু খান আমজাদ গাজী, জয়নাল গাজী,রুবেল গাজী সহ আরো স্হানীয় ও বহিরাগত অজ্ঞাত প্রায় ৬/৭ জন।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত