
শিমুল হোসেন,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলার ৬নং তালা সদর এর বারবার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তালা সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনকে ৬নং ওয়ার্ডবাসী গণসংবর্ধনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) সন্ধ্যা ৬টায়।
তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাদ বিশ্বাস, মাষ্টার মোমরেজ হোসেন। সাংবাদিক সরদার ফারুক হোসেন, সাংবাদিক নাজমুল হোসেন, সাংবাদিক জিয়াদুল ইসলাম, সাংবাদিক সোহাগ পারভেজ প্রমুখ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় ৬নং তালার সদরের ইউনিয়ন এর, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন তিনি তার বক্তব্যে বলেন,
বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করায় ইউনিয়নবাসীর সকলের কাছে তিনি চির কৃতজ্ঞ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আধুনিক ডিজিটাল বাংলা সুফল জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
