
শিমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে পরিষদের ইউপি চেয়ারম্যান আগামী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেন বাবু প্রশান্ত কুমার সরকার,তিনি ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার ২৫ই অক্টোবর) বেলা ১১ টায় ইউনিয়ন থেকে কয়েক শতাধিক মোটর সাইকেল নিয়ে এ শোভাযাত্রাটি বের করা হয়। মোটর সাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লার রাস্তা প্রদক্ষিণ করে।
এসময় দক্ষিণ শ্রীপুর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
প্রশান্ত কুমার সরকার তিনি বলেন,জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবো,অবকাঠামো উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ, দূর্নীতি-মাদক মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে ,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করার প্রতিশ্রিুতি দেন।
তিনি আরও বলেন,আপনারা আমাকে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন ,আপনারা গত নির্বাচনে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন।
ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিভাস চন্দ্র সরকার, মিলন হোসেন, আব্দুল খালেক, ছবিলার রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন রানা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বাবু শিবপদ সরকার প্রমুখ।সহ বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
