শিরোনাম
মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল। গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে, শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,, কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বালক ও বালিকারা
  • বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত চ্যাম্পিয়ন বালক ও বালিকারা

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    কালিগঞ্জ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    খেলায় বালক উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,ও বালিকা তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে

    (২৮ জূন) মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে প্রথমে বালিকা তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলা অনুষ্ঠিত হয়।

    নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকার এর মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হয়। টাইব্রেকারে তেঁতুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়।

    একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উত্তর ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে,রানারআপ হয় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    খেলা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোলকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে ট্রফি ও মেডেল প্রদান করেন প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

    উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী।

    কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা একটি বাড়ি একটি খামারের ম্যানেজার আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও টুর্নামেন্টের আহ্বায়ক এম মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, শিক্ষা অফিসার নয়ন দাস, সহকারী শিক্ষা অফিসার প্রশান্ত কুমার।

    উত্তর ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বালক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উত্তর ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় উত্তর উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তামিম,রানার আপ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    বালিকা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চাম্পিয়ান তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক সামিরা মাহমুদ,রানারআপ সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উভয় দলের খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

    অনুষ্ঠানে মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মিলন জাতীয় পর্যায়ে ধারাভাষ্যকার হিসেবে মনোনীত হওয়ায় কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।

    খেলাটি পরিচালনা করেন বাবু,সরকারি রিফাত ও রবিউল, এবং তাপস। খেলাটি ধারাবর্ণনা ছিলেন ইসমাইল হোসেন মিলন ও প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত