
মতলব প্রতিনিধি ঃ
সরকারে নিষেধাজ্ঞা অমান্য করে মতলব টু ঢাকা মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করছে মতলব এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন নামে দুইটি গন পরিবহন । এতে মানা হচ্ছে না সরকারি স্ব্যাস্হ বিধি ।
লক ডাউনে সারা দেশে গন পরিবহন বন্ধ থাকলেও বন্ধ হয়নি এ দুইটি পরিবহন ।
চাঁদপুর জেলার মতবল দক্ষিণ উপজেলার মুন্সিরহাট থেকে ঢাকা মহাসড়কে বীরদর্পে চলাচল করছে এ দুইটি পরিবহন । বেশীর ভাগ যাত্রী, গাড়ীর চালক ও হেলপারদের মুখে মাস্ক নেই । এভাবে চলতে থাকলে মহামরী করোনা সংক্রমন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । তাই প্রশাসনে সু দৃষ্টি কামনা করেন সুশিল সমাজ।
এ বিষয়ে নারায়নপুর বাসষ্টেন্ডের জৈনপুর পরিবহনের লাইনম্যান রফিকুল ইসলাম বলেন সরকার বলেছে গাড়ী চালাতে তাই চলছে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন বিষয়টি আমি দেখছি ।
