• প্রচ্ছদ
  • সারাদেশ
  • মতলব উত্তরে অ্যাড: জেসমিন সুলতানার অক্সিজেন সিলিন্ডার বিতরণ
  • মতলব উত্তরে অ্যাড: জেসমিন সুলতানার অক্সিজেন সিলিন্ডার বিতরণ

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধিঁ বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি ও ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. জেসমিন সুলতানার পরিবারের পক্ষ থেকে করোনা রোগীর চিকিৎসার জন্য চাঁদপুরের মতলব উত্তরে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য এ্যাড. জেসমিন সুলতানা।
    একই দিন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের কাছে পুলিশের জন্য করোনা সামগ্রী প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম গোলাম মোস্তফা, দৈনিক সময়ের আলো’র নিজস্ব প্রতিবেদক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, সাংবাদিক দৌলত হোসেন আবির, সুমন আহমদ প্রমুখ।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত