
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ :
হবিগঞ্জের মাধবপুরে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর শহীদ মিনারেফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ও প্রশাসনের উদ্যোগে বিজয় র্যালি বের করা হয়েছে।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন,পৌর সভা, মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে অংশ নেন।
