
ইসতিয়াক জামান নাফিজ:
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন,পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী (মাজিআ) বলেছেন, একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নে যুব সমাজের অগ্ৰনী ভূমিকা রয়েছে।কারন যুবকরাই পারবে পৃথিবীকে বদলিয়ে দিতে। আমাদের দেশের যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাঁরা মাদকের মতো মরন নেশায় আসক্ত হচ্ছে।
মইনীয়া যুব ফোরামকে মাদক,জঙ্গিবাদ দূর্নীতি প্রতিরোধে সামাজিক ভাবে সচেতন হতে হবে।
মইনীয়া যুব ফোরাম ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড” (২য় স্থান) অর্জন করায় সকল সদস্য কে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দেন।
৩১ জানুয়ারি দুপুরে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফে আনঞ্জুমান,যুব ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, রাষ্ট্রের আইন মানা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে করোনা মোকাবেলায় টিকাগ্ৰহন,মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।
এসময় উপস্থিত ছিলেন, খলিফা শাহ মোঃ মনির হোসেন বেপারী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মুক্তার হোসেন মেনন,আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, ইফতেখার জামান নাহিদ, মোহাম্মদ শাকিল, শেখ ফরিদ, আশেকে মইনুদ্দীন মাওলা,হ্নদয় প্রধান, অপু হোসেন বেপারী, সাইফুল ইসলাম সরকার, মহিন দেওয়ান, ফরহাদ হোসেন দর্জি, জিসান আহমেদ, ছোট হলদিয়া শাখার সদস্য মামুন, রবিন, লাবুক,মিনহাজ,ইমন,রাব্বি,সাইদ,সিয়াম,রাসেল,আশিক,রেজোয়ান প্রমুখ।
