শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সাতক্ষীরায় “দৈনিক যশোর বার্তা” পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় “দৈনিক যশোর বার্তা” পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।

    যশোর থেকে প্রকাশিত ”দৈনিক যশোর বার্তা” পত্রিকার প্রতিনিধিদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সাতক্ষীরা শহরস্থ স্টেডিয়াম ব্রীজ সংলগ্ন সাতক্ষীরার যশোর বার্তার অস্থায়ী কার্যালয়ে দুপুর ২ টার সময় মতবিনিময় সভায় দৈনিক যশোর বার্তা পত্রিকার সহ- সম্পাদক মুজাহিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যশোর বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম। প্রধান অতিথি দৈনিক যশোর বার্তা পত্রিকার সাতক্ষীরার ৭টি উপজেলার দায়িত্বরত সকল প্রতিনিধি, স্টাফ রিপোর্টার সহ বিশেষ প্রতিনিধিদের সঙ্গে প্রথমে পত্রিকাটির বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আশাশুনি উপজেলা প্রতিনিধি, ইয়াছিন আরাফাত পিন্টু, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের, কালিগঞ্জ ব্যুরো প্রধান শিমুল হোসেন।

    বিশেষ প্রতিনিধি আজহারুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি আল আমিন সরদার , তালা উপজেলা প্রতিনিধি, খলিলুর রহমান লিথু, কলারোয়া উপজেলা প্রতিনিধি সোহাগ হোসেন, প্রতিনিধি শাহেদ। উক্ত আলোচনা সভা ও মতবিনিময় শেষে প্রধান অতিথি দৈনিক যশোর বার্তা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানটির প্রারম্ভে প্রধান অতিথি ও দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন কে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে বরন করা হয়। সভা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন পত্রিকাটির সহ-সম্পাদক মুজাহিদ।

    আরও পড়ুন

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
    মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল