শিরোনাম
সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ মৃত্যু মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান চাঁদপুর-কুমিল্লা সড়কে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিধবার ভুয়া বিয়ের কাবিননামা জেট ফুয়েলের দাম বাড়ল ১৭ টাকা নোবেল শান্তি পুরস্কার আমার প্রাপ্য, দাবি ডোনাল্ড ট্রাম্পের
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • হরিনায় নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি নৌকাসহ ৮ জেলে আটক
  • হরিনায় নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি নৌকাসহ ৮ জেলে আটক

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার সময় হাতে নাতে ৮ জেলেকে আটক, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও মাছ ধরার ২টি নৌকা জব্দ করেছে চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ি।

    শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর নদীর হরিনার আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে এসআই রেদওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

    চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা অবস্থায় ১৫ হাজার হাজার মিটার কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করা হয়। এছাড়া ২টি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস্য বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

    চাঁদপুর হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করে জেলেদের আদালতে প্রেরণ করা হবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত