
মতলব প্রতিনিধি :
মতলব পৌরসভার মতলব সেতুর বাইপাস সড়কে বাই সাইকেল ও মটর সাইকেলের সংঘর্ষে দুই জন গুরতর আহত হয়েছে ।
১৪ মে বিকাল তিনটার সময় বাইপাস সড়কে সুভন সরকারের বাড়ীর সামনে বাই সাইকেল চালক পৌলপাড়া গ্রামের মিজানের ছেলে ইয়াছিন ১৫ সাথে মতলব বাজারের শ্যামল ভট্রাচায্যের মোটর সাইকেলের সংর্ঘষ হয় ।
আশপাশের লোকজন ঘটনাস্হল থেকে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দিয়ে ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । আহত অপর জনকে ভর্তি দেয় ।
