শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চাঁদপুরে মেঘনার পাড়ে কোস্ট গার্ডের অভিযানে ১৪’শ কেজি অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ
  • চাঁদপুরে মেঘনার পাড়ে কোস্ট গার্ডের অভিযানে ১৪’শ কেজি অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ

    ধনাগোদা বার্তা.

    মোঃ হোসেন গাজী।।

    চাঁদপুরে মেঘনার পাড়ে কোস্ট গার্ডের অভিযানে ১৪’শ কেজি অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

    সোমবার ১২ জুলাই ভোর ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ মণ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি জব্দ করা হয়।

    সোমবার (১২ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যানা যায় চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীর পাড়ে পাচারকারীরা জেলী যুক্ত চিংড়ি পরিবহনের জন্য নিয়ে আসলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    পরবর্তীতে উক্ত স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৭ টি ককশিটে থাকা ১৪০০ কেজি (৩৫ মণ) অবৈধ বিষাক্ত জেলী যুক্ত চিংড়ী জব্দ করা হয়। উক্ত অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চাঁদপুর মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত বিষাক্ত জেলী যুক্ত চিংড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর সুদীপ ভট্টাচার্য এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

    তিনি আরও, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মৎস্য সম্পদ সংরক্ষনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকাবে।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত