
শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
কালিগঞ্জ উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়ন চৌমুনী দারুন উলুম মাদ্রাসার হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৫ ই আগস্ট) জাতীয় শোক দিবস ও ২১শে গ্রেনেড হামলার উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ শে আগস্ট) রবিবার ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী। প্রধান উদ্বোধকঃ জনাব জহিরুল ইসলাম নান্টু। যুগ্ন-আহবায়ক সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগ। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল আহসান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাডঃ মোজাহার হোসেন (কান্টু), বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব শেখ রিয়াজ উদ্দীন। বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী নুর আহমেদ রনি। সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত ও বিশেষ অতিথি-রা বক্তারা বলেন।করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট কর্মসূচি পালন করা হচ্ছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। আরো উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার। সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল (বাচ্চু), কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জি এম ফজলুল রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিক ইকবাল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের শাহিনুর রহমান শাহিন, সহ১২টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সকল অঙ্গসংগঠ নের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
