শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে ছাত্রলীগ এর উদ্যোগে ১৫ ই আগস্ট একুশে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
  • কালিগঞ্জে ছাত্রলীগ এর উদ্যোগে ১৫ ই আগস্ট একুশে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    ।

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

    ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতা বর্বর গ্রেনেড হামলা নিহত, শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। মঙ্গলবার ( ৩১শে আগস্ট) বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিসে, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি সভাপতিত্বে।আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব সাঈদ মেহেদী, তিনি বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ হয়েছিল। দলটির প্রধান এবং তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছিলেন, ওই সমাবেশের প্রধান অতিথি।
    আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তায় একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। বিকাল ৩টা থেকে দলটির কিছু মধ্যম সারির নেতা বক্তব্য দেয়া শুরু করেন।বিকাল ৪টার দিকে শুরু হয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বক্তব্য দেয়ার পালা,দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তখনও এসে পৌঁছাননি।দলের নেতাকর্মী এবং সমর্থকরা শেখ হাসিনার বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন।শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দফায়-দফায় বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রথমে বুঝতে পারেননি যে এটি ছিল গ্রেনেড হামলা। অনেকেই ভেবেছিলেন বোমা হামলা। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, এ সময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, রাশিদুল ইসলাম জয় বাংলা, নয়ন হোসেন, শাহরিয়া ইসলাম, রেজওয়ান হোসেন রনি, মেহেদী হাসান, বাবু সরদার, রাকিব আহমেদ, শাহিন আলম বাবু, পলক, উজ্জ্বল দাস হৃদয়, ইবাদুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা এর যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
    শোকাবহ ১৫ই আগস্ট ও ২১শে গ্রেনেড হামলার সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। কালিগঞ্জ থানা মসজিদ এর ইমাম মাওলানা ফারুক হোসেন, উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত