
মোঃ হোসেন গাজী।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সম্মানিত সদস্য মোঃ মমিন খানের নিজ উদ্যােগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নামাজ পর ২ নং ওয়ার্ড আখনের হাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ কাউছার আলম এর পরিচালনয় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাসিন্দা ও ১২ নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সদস্য, ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মমিন খান ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
২ নং ওয়ার্ড বিভিন্ন চায়ের দোকানে, ব্যবসায়ীদের কাছে গিয়ে দোয়া ও সালাম জানিয়ে মোঃ মমিন খান ভোটোরের উদ্দেশ্য বলেন আমি এবার নির্বাচিত হলে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হবে তিনি আরো বলেন মানুষ সৃষ্টির সেরা জীব কারণ তার বিবেক বুদ্ধির কারণে। আমি আশা করি আমার এলাকার জনসাধারণ তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ২ নং ওয়ার্ড বাসীর সেবা করার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার ওয়ার্ডে অসমর্থ কাজগুলো শেষ করার সুযোগ করে দিবেন।
উল্লেখ নির্বাচন কমিশনের তথ্য মতে ও তফসিল ঘোষণার আলোকে আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এরই আলোকে মেম্বার প্রার্থী মোঃ মমিন খানের পক্ষে ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করেছেন।
