
মোঃ হোসেন গাজী।।
মরহুম সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও বিশিষ্ট সমাজ সেবক জিএম নূর মোহাম্মদ ঢালীর যৌথ উদোগ্যে কোভিড ( ১৯) এর সংক্রমণ থেকে রক্ষায়, সুরক্ষা সামগ্রী /মাক্স বিতরণ করা হয়েছে। ১২ জুলাই সোমবার বিকাল থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্হানে এই কার্যক্রম অব্যাহত ছিল। এরই দ্বারা বাহিকতায় চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গাবতলি বাজার এলাকায় সন্ধায় কোভিড( ১৯) সুরক্ষা সামগ্রী ও মাক্স বিতরণ করা হয়।
স্বাস্থ্য বিধি মেনে কোভিট (১৯)এর সুরক্ষা সামগ্রী ও মাক্স বিতরণে অংশ নেন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান বেপারী, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চান্দ্রা ইউনিয়ন গ্রাম পুলিশ ইনচার্জ দফেদার আব্দুল রশিদ, মরহুম সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা পরিচালক সাংবাদিক, এসএম শাহ আলম, দৈনিক মতলবের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ হোসেন গাজী, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল হক বেপারী, প্রমুখ।
উল্লেখ কোভিড ( ১৯) এর আবির্ভাব থেকে শুরু করে মরহুম সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও জিএম নূর মোহাম্মদ ঢালীর যৌথ উদোগ্যে চাঁদপুর সদর উপজেলার শহরের বিভিন্ন স্হান সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহতভাবে চালু রয়েছে।
