শিরোনাম
সাংবাদিক কামাল পারভেজকে হুমকি: বগার বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন হুতিদের হামলায় অচল রিয়াদ ও আবহা বিমানবন্দর জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি শিক্ষার্থী নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ: মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ কমাতে দরকার সমন্বিত উদ্যোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান চট্টগ্রাম আদালতে নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি সেন্টমার্টিনে ৪২ কোটির মাদক ফেলে মিয়ানমারের দিকে পালিয়েছে পাচারকারীরা পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প যুক্তরাষ্ট্রে বিমান ভাড়া বৃদ্ধির নেপথ্যে স্পিরিট এয়ারলাইনস বন্ধ
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • নলতায় “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক উদ্বোধন অনুষ্ঠিত।
  • নলতায় “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক উদ্বোধন অনুষ্ঠিত।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ

    কালিগঞ্জে দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে যোগ হয়েছে আক্রান্ত হয়ে ও উপসর্গ প্রতিদিন মৃত্যুর মিছিল।(শনিবার ৩ রা জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল সহ বেসরকারি যে হাসপাতাল গুলোতে যে শয্যা রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই গোটা জেলার মত নলতা ইউনিয়নেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য আক্রান্ত মানুষ। যাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব রোগীদের শ্বাসকষ্ট দূর করতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। জন্মভূমির মানুষের এমন প্রতিকূল অবস্থায় পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম এবং এলাকার চাকুরীজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত ব্যক্তিদের উদ্যোগে ৭ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক। করোনা আক্রান্ত হয়ে নলতা ইউনিয়নে যারা অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট অনুভব করলে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়িতে বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। আজ সকাল ১১ টায় নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আগামী নলতা ইউপি নির্বাচনে
    চেয়ারম্যান পদপ্রার্থী খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নলতা হাসপাতাল এর সুপারিন্টেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী,নলতা হাসপাতাল প্রস্থোটিক এ্যান্ড অর্থোটিক সেণ্টারের পরিচালক ডাঃ জসিম উদ্দিন ,নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন, নলতা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম খলিল। কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। নলতা হাসপাতালের হিসাব রক্ষক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাকিন আল মামুন রাজু, রফিক, আজমীর, ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অক্সিজেন ব্যাংকের হটলাইন নং সমূহ ০১৮২০ ২০৮৮৯৮, ০১৯২৪২১৫৯৩৪, ০১৯২১০০৭০৫৬//

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত