
চাঁদপুর প্রতিনিধিঃ।
৪ জুলাই রোববার সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন পয়েন্টে ১১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আর লকডাউন অমান্য করায় ১৬০টি মামলায় ১,৫৭,২০০ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকা পালবাজার গেট, বাস স্ট্যান্ড, চেয়ারম্যান ঘাটা, ওয়ারলেস বাবুরহাট সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
এতে যারা লকডাউন অমান্য করে বিনা কারণে বাইরে বের হয়েছে এবং যারা দোকানপাট খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে স্বাস্থ্য ও দণ্ডবিধির ২৬৯ ধারায় ১৬০টি মামলায় ১,৫৭,২০০ টাকা জরিমানা আদায় করা হয়। আর এসব তথ্য চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে।এর পাশাপাশি এদিন ৪০৬ জনকে ত্রাণ সহায়তা দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
জানা যায়, লকডাউনের প্রথম এবং ৪র্থ দিনেও সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড, চেয়ারম্যান ঘাটা ওয়ারলেস এবং শহরতলীর বাবুরহাট মহামায়া ও মঠখোলা এলাকাসহ বিভিন্ন স্থানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন।
