৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • কালিগঞ্জে আদালতের ১৪৫ ধারা নির্দেশ অমান্য করে জমি দখলের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত!
  • কালিগঞ্জে আদালতের ১৪৫ ধারা নির্দেশ অমান্য করে জমি দখলের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত!

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,স্টাফ রিপোর্টারঃ

    কালিগঞ্জে আদালতের ১৪৫ ধারা নির্দেশ অমান্য করে মেজো ভাই আব্দুস সালামের জমি জোরপূর্বক দখল করে দোকানঘর ও বসত বাড়ি নির্মাণের ছবি তুলতে গিয়ে দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক হাবিবুল্লাহ বাহার ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শিমুল হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী আব্দুস সালাম জানান, আমি খুলনাতে সড়ক ও জনপথ বিভাগে চাকুরী করার সুবাদে আমার বড় ভাই কালাম আমার ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর ও পাকাবাড়ি নির্মাণ কাজ করছে।উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান রহিয়াছে ও উভয় পক্ষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় আদেশ প্রদান করে গত ১৩/০৯/২০২১ ইং তারিখে। কিন্তু আমার ভাই আবুল কালাম আজাদ (৫০) ও তার ছেলে মাসুদ রানা (২২) স্থানীয় কিছু ক্যাডার বাহিনী নিয়ে আমার জমি দখল করে দোকান ঘর ও বসতবাড়ি নির্মাণ করতে থাকে। বিষয়টি প্রশাসন কে অবগত করার পরও কোন লাভ হয়নি। বিষয়টি আমি সাংবাদিকদের জানাই। সাংবাদিকরা বিষয়টি জানার পরে সরেজমিনে জোরপূর্বক ঘর নির্মাণের ছবি তোলার জন্য ঘটনাস্থলে যায়। সাংবাদিকদের উপস্থিতিতে টের পেয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে মাসুদ রানা ও একই গ্রামের মৃতঃ আহম্মদ আলী ছেলে রাজমিস্ত্রি ছন্নত আলী অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সাংবাদিকদের শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে সাংবাদিকরা নিজেকে রক্ষার্থে প্রতিহত করার চেষ্টা চালায়। পরবর্তীতে সাংবাদিকদের সাথে চাঁদাবাজি মামলার হুমকি ও স্থানীয় ক্যাডার বানিয়ে দিয়ে জীবননাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় আবুল কালাম আজাদ ও আব্দুস সালামের পিতা পিয়ার আলী সাংবাদিকদের জানান, আমি সন্তানদের জমি জায়গা উভয়পক্ষের সমানভাবে ভাব করিয়া দিয়েছি। কিন্তু আমার বড় ছেলে আবুল কালাম আজাদ মেজো ছেলে আব্দুস সালামের জায়গা ১৫ শতক জায়গা জোরপূর্বক দখল করে দোকান ঘর ও বসতবাড়ি নির্মাণ করছে। এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও চাঁদাবাজি মামলার হুমকি বিষয়টি খুবই দুঃখজনক। আমি কয়েকবার বাঁধা প্রদান করিতে গেলে পিতা হিসেবে আমাকে অসম্মান, গালিগালাজ ও গায়ে হাত তোলার চেষ্টা চালায়। বিষয়টি আমি প্রশাসনের কাছে বিচারের আশু হস্তক্ষেপ কামনা করছি। এদিকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও চাঁদাবাজি মামলার হুমকির বিষয়টি উপজেলার অন্যান্য সাংবাদিকরা জানার পরে দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। আমরা সর্বোচ্চ ঝুঁকি ও নিরাপত্তাহীনতার ভিতরে সাংবাদিকতা করি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।

    আরও পড়ুন

    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
    মতলবে স্কুল ফিডিং কর্মসূচির মিড-ডে মিল বিতরণে অনিয়মের অভিযোগ
    নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন আটক
    ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ: আহবায়ক নাভিদ নওরোজ এবং সদস্য সচিব তৌহিদ হোসেন
    জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাঃ সরকার শামীমের ফ্রি মেডিকেল ক্যাম্প