
মোঃ হোসেন গাজী।।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরের মিশন রোড এলাকায় বিভিন্ন প্রজাতীর ফলজ ও বনজ গাছ রোপন করা হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে সহ সভাপতি জাহিদুর রহমান জাহিদ, জসিম উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুয়েল, আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম শাওন, সদস্য আবু সায়েমসহ অসংখ্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
