শিরোনাম
নতুন রুটের ছড়াছড়িতে বৈশ্বিক এভিয়েশন, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব ইরানে আজই যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো সম্ভব: ট্রাম্প ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায় রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশেই ধ্বংস ক্ষেপণাস্ত্র ও ড্রোন কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২
  • প্রচ্ছদ
  • ক্যাম্পাস >> সারাদেশ >> স্বাস্থ্য
  • মে মাসে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • মে মাসে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

    ধনাগোদা বার্তা.

    বার্তাকক্ষ

    করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। পূর্বের সিদ্ধান্তই বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন।

    বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল সংলাপে এ কথা বলেন সচিব।

    শিক্ষা সচিব বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজ দেয়া হচ্ছে। চলমান লকডাউনের কারণে বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।

    তিনি বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়।

    সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

    এদিকে গত ২৫ মার্চ প্রাথমিক, করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তবে এ সময়ে অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

    আরও পড়ুন

    রাজু ভাস্কর্যে বিসিএস গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ জন
    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
    মানারাত স্টেম ফেস্টে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চমক
    দেশে হামের উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি
    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু
    ডাকসুর প্রচেষ্টায় সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ফোন ফেরত পেলেন
    স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকের অর্জিত জ্ঞানের প্রসারে গুরুত্বারোপ
    মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার