• প্রচ্ছদ
  • সারাদেশ
  • চান্দ্রায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কা পেয়ে আবদুর রহমানের নির্বাচনী প্রচারণা
  • চান্দ্রায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কা পেয়ে আবদুর রহমানের নির্বাচনী প্রচারণা

    ধনাগোদা বার্তা.

    বিশেষ প্রতিনিধি

    আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস মার্কা) চেয়ারম্যান আবদুর রহমান বেপারী।

    শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ১২নং চান্দ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ড হরিপুর বাজার থেকে এই প্রচারণা কার্যক্রম শুরু করেন। এসময় ইউনিয়নের সাধারণ জনগণের অংশগ্রহণে নির্বাচনী পথসভা, প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

    এসময় পথ প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বেপারী বলেন,’এই ইউনিয়ন একটি শান্তিপূর্ণ ইউনিয়ন। ইউনিয়নবাসীর ভালোবাসা সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে সুন্দর একটি ইউনিয়ন উপহার দিতে আমি বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি এই ইউনিয়নের সাধারন জনগনের সঠিক সিদ্ধান্ত ও ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করবে। এজন্য সকলের দোয়া ও সমর্থন আশা করছি।’ তিনি আরো বলেন, ইউনিয়নবাসীর চাহিদা সম্পন্ন করতেই তারা আমাকে নির্বাচনে অংশগ্রহন করতে আশ্বস্ত করেন, আমি ইউনিয়নবাসীর সকল আশা পূরণ করতে অঙ্গীকার প্রকাশ করছি।

    আরও পড়ুন

    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    আইজিপি সম্মাননা পেলেন মতলব দক্ষিণ থানার সাবেক ওসি সালেহ আহম্মদ
    জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত